ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দুই শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে দুই মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০
  • ৩৬ বার পঠিত
টাঙ্গাইল

টাঙ্গাইলের ঘাটাইলে একটি হাফিজিয়া মাদ্রাসার দুই শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে প্রতিষ্ঠানটির দুই শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলার শ্যামলী গরুহাটি এলাকার আল-ইহসান নূরানী কিন্ডারগার্টেন ও হাফিজিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

গ্রেফতারকৃতরা হলো—জেলার গোপালপুর উপজেলার শরিয়তপুর গ্রামের হেকম আলীর ছেলে রমিজুল (২২) ও ভূঞাপুর উপজেলার নিকরাইল গ্রামের মৃত তারা মিয়ার ছেলে খায়রুল (২২)।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে মাদ্রাসার দুই শিক্ষার্থীকে শিক্ষক রমিজুল ও খায়রুল বলাৎকার করে। বিষয়টি ওই শিশুরা তাদের পরিবারকে জানায়। পরে তাদের পরিবার মাদ্রাসায় গিয়ে ওই দুই শিক্ষককে জুতাপেটা করে। খবর পেয়ে পুলিশ মাদ্রাসা থেকে ওই দুই শিক্ষককে গ্রেফতার করে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীদের পরিবার ঘাটাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে।

এ বিষয়ে জানতে মাদ্রাসাটির পরিচালকের মুঠোফোনে বারবার কল দেওয়া হলেও ফোনটি রিসিভ হয়নি।

ঘাটাইল থানার এসআই মতিউর রহমান এ তথ্যটি নিশ্চিত করে বলেন, ‘ভুক্তভোগীদের পরিবার থানায় অভিযোগ দেওয়ার পর দুই শিক্ষককে গ্রেফতার করা হয়। মামলার পর তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’
সূত্রঃ ঢাকা ট্রিবিউন

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102