ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চট্টগ্রামে করোনা সংক্রমণ বাড়ছে যুবকদের মধ্যে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০
  • ৩৪ বার পঠিত

চট্টগ্রামে গত ১০ দিনে করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে মারা গেছে ১১ জন। সেই সাথে ১ হাজার ১০০ মানুষ নতুনভাবে আক্রান্ত হয়েছেন। যার মধ্যে যুবকদের আক্রান্তের হার সবচেয়ে বেশি। সিভিল সার্জন বলছেন, সচেতনতা ছাড়া কোনভাবেই করোনা প্রতিরোধ সম্ভব নয়।

শীত যতো বাড়ছে ততোই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। আর প্রতিদিনই জ্বর, সর্দি ও কাশি নিয়ে করোনা পরীক্ষা করাতে ভিড় করছেন রোগীরা।

বর্তমানে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে ৩১ থেকে ৪০ বছর বয়সীরা। আর ২১ থেকে ৩০ বছর বয়সী তরুণদের আক্রান্তের হার ২১ শতাংশ। গত ১০ দিনে ১ হাজার ১০০ মানুষ আক্রান্ত হয়েছেন করোনায়। আক্রান্তের হার বাড়ায় আতঙ্কে পরীক্ষা করতে আসা সাধারণ মানুষ ও প্রবাসীরা।

গত দশ দিনে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাত জন। এছাড়া উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও চার জনের।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ড. মোহাম্মদ আব্দুর রব বলেন, গত দুই মাসের তুলনায় করোনা রোগীর সংখ্যা অনেক বেড়েছে। এছাড়া আইসিইউতেও রোগীর সংখ্যা বেড়েছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি বলেন, শুধু আইন দিয়ে নয়, সচেতনতা ও মাস্ক পরা ছাড়া কোনভাবেই করোনা প্রতিরোধ সম্ভব নয়।

চট্টগ্রামে বর্তমানে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ হাজার ৩৮২ জনে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102