ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মুক্তিযুদ্ধ জাদুঘরে শ্রদ্ধা-ভালোবাসায় সিক্ত আলী যাকের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০
  • ২৯ বার পঠিত

করোনার মাঝেও প্রিয় অভিনেতাকে শ্রদ্ধা জানাতে মানুষজন এসেছিলেন মুক্তিযুদ্ধ জাদুঘরে। তাদের শ্রদ্ধা-ভালোবাসায় শেষ বিদায়ে সিক্ত হলেন বরেণ্য নাট্যজন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকের।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘরের নিয়ে আসা হয় এর ট্রাস্টি আলী যাকেরের মরদেহ। ঘণ্টাব্যাপী শ্রদ্ধা নিবেদন করেন তার বন্ধু-সুহৃদ-স্বজন এবং শিল্প-সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনরা।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানের শুরুতেই ঢাকা জেলা প্রশাসনের পক্ষে থেকে গার্ড অব অনার দেওয়া হয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক আলী যাকেরকে। এরপর তাঁর মরদেহে একে একে শ্রদ্ধা জানান সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনরা।

মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, ফেরদৌসী মজুমদার, নাট্যজন মামুনুর রশীদ, সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, নাট্যজন নাসির উদ্দীন ইউসুফ, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডা. সারওয়ার আলী, মফিদুল হক প্রমুখ।

আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া আওয়ামী লীগের পক্ষে আলী যাকেরের মরদেহে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।

আলী যাকেরের পরিবারের পক্ষে তাঁর মরদেহের পাশে উপস্থিত ছিলেন তার স্ত্রী নাট্যজন সারা যাকের, ছেলে ইরেশ যাকের ও মেয়ে শ্রিয়া সর্বজয়া।

মুক্তিযুদ্ধ জাদুঘর থেকে আলী যাকেরের মরদেহ নিয়ে যাওয়া হয়েছে বনানীতে তার প্রতিষ্ঠান এশিয়াটিকের কার্যালয়ে। সেখানে ফ্রিজিং ভ্যানে তার মরদেহ রাখা হয়েছে।

সেখান থেকে বাদ আসর আলী যাকেরের মরদেহ নিয়ে যাওয়া হবে বনানী কবরস্থানে। সেখানে জানাজা শেষে চিরনিদ্রায় শায়িত করা হবে দেশের নাট্যাঙ্গনের অন্যতম পুরোধা এ ব্যক্তিত্বকে।

শুক্রবার ভোর ৬টা ৪০ মিনিটে ৭৬ বছরে শেষ নিশ্বাস ত্যাগ করেন নাট্যজন আলী যাকের। প্রায় চার বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন আলী যাকের।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102