ads
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

করোনা নেগেটিভ সনদ না থাকায় বেনাপোলে আটকা বাংলাদেশি যাত্রীরা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০
  • ৪২ বার পঠিত

করোনা নেগেটিভ সনদ না থাকায় বেনাপোল ইমিগ্রেশনে আটকা পড়েছে ভারত ফেরত তিন শতাধিক বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রী। হঠাৎ এমন সিদ্ধান্তে ঘরে ফিরতে না পেরে পরিবার পরিজন নিয়ে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এসব যাত্রীদের অধিকাংশই ভারতে গিয়েছিলেন চিকিৎসার জন্য। শুক্রবার সকাল থেকে ভারত ফেরত বাংলাদেশিদের করোনা নেগেটিভ সনদ লাগবে নির্দেশনা দেয় বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়।

শুক্রবার ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত এসব ভারত ফেরত যাত্রীদের ইমিগ্রেশনে স্বাস্থ্য বিভাগে অপেক্ষা করতে দেখা গেছে।

এর আগে করোনা নেগেটিভ সনদ নিয়ে বিজনেস ও মেডিকেল ভিসায় দেশি, বিদেশি যাত্রীদের ভারত ভ্রমণের সুযোগ হয়। আজ থেকে ভারত থেকে ফিরতেও লাগছে করোনা নেগেটিভ সনদ।

ভারত ফেরত আটকে পড়া বাংলাদেশি যাত্রী আব্দুল কুদ্দুস জানান, সকাল ৭টায় থেকে দুপুর দেড়টা পর্যন্ত তিনি পরিবার নিয়ে বেনাপোল ইমিগ্রেশনে আটকা পড়ে আছেন। করোনা নেগেটিভ সনদ না থাকায় তাকে দেশে ফিরতে দেওয়া হচ্ছে না।

যাত্রী নোমান জানান, তিনি করোনা নেগেটিভ সনদ নিয়ে ভারতে গিয়েছিলেন। ফিরতে আবার করোনা নেগেটিভ সনদ লাগবে জানতেন না। ভারতের ইমিগ্রেশন ছেড়ে দিলেও বাংলাদেশ ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগ আটকে দিয়েছে।

যাত্রী সানোয়ারা খাতুন জানান, তিনি অসুস্থ স্বামীকে নিয়ে ভারতে গিয়েছিলেন চিকিৎসার জন্য। আগে থেকে করোনা নেগেটিভ সনদের বিষয়ে কর্তৃপক্ষ জানালে এ দুর্ভোগে পড়তে হতো না।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশ কর্মকর্তা (ওসি) মহাসিন জানান, দেশে করোনা সংক্রমণ প্রতিরোধে এর আগে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় দেশি-বিদেশি সকলের করোনা নেগেটিভ সনদ লাগছিল। এখন দ্বিতীয় ধাপে করোনা সংক্রমণ রোধে ভারত থেকে ফেরার সময়ও ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষা করানো নেগেটিভ সনদ লাগবে। আজকে যেহেতু এ নিয়ম কার্যকর হয়েছে তাই অনেকে জানতে না পেরে সনদ সংগ্রহ করতে পারে নাই। বিষয়টি উপর মহলে কথা বলে বিবেচনা করার চেষ্টা চলছে।

বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার বিচিত্র মল্লিক জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় আজ থেকে ভারত ফেরত দেশি-বিদেশি সব যাত্রীদের বাংলাদেশে আসতে হলে করোনা নেগেটিভ সনদ প্রয়োজন হচ্ছে। যারা এ খবর জানতেন না তারা আটকা পড়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। বিষয়টি তারা দেখছেন।

জানা যায়, বেনাপোল থেকে ভারতের প্রধান বাণিজ্যিক শহর কলকাতার দূরত্ব মাত্র ৮৪ কিলোমিটার। যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়াতে এ পথে চিকিৎসা, ব্যবসা ও ভ্রমণে পাসপোর্টধারী যাত্রীরা বেশি যাতায়াত করে থাকেন। প্রতিবছর এ পথে ভারত-বাংলাদেশের মধ্যে প্রায় ৩০ লাখ দেশি-বিদেশি যাত্রী যাতায়াত করে । এদের কাছ থেকে ভ্রমণকর বাবদ সরকারের রাজস্ব আসে প্রায় ১০০ কোটির কাছাকাছি।

চীনে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের সংক্রমণ বাংলাদেশ ও প্রতিবেশী দেশ ভারতে ছড়িয়ে পড়লে প্রতিরোধ হিসাবে দুই দেশের সরকার নানান ব্যবস্থা গ্রহণ করে। এর মধ্যে গত ১৩ মার্চ ভারত সরকারের নিষেধাজ্ঞায় যাতায়াত বন্ধ হয় বাংলাদেশিদের। বাংলাদেশেও আটকে পড়েন ভারতীয়রা। এতে বিশেষ করে গুরুতর রোগীরা চিকিৎসার জন্য যেতে না পেরে বেকায়দায় পড়েন। যোগাযোগ বন্ধ থাকায় ব্যবসায়ীরাও বড় ধরনের লোকসানে ছিলেন। পরবর্তীতে ৫ মাস পর প্রথমে বাংলাদেশে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরার সুযোগ হয়। পরে বাংলাদেশিদের মেডিকেল আর বিজনেস ভিসায় যাতায়াতে সুযোগ দেয় ভারত সরকার।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102