ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আলী যাকেরের মৃতুতে ডেপুটি স্পিকারের শোক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০
  • ৩৩ বার পঠিত

একুশে পদকপ্রাপ্ত অভিনেতা, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকেরের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া।

আজ শুক্রবার এক শোক বার্তায় তিনি বলেন, আলী যাকের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক ছিলেন। দেশের গুণী ও বর্ষীয়ান এই অভিনেতা মুক্তিযুদ্ধের পরে আরণ্যক নাট্যদলে যোগদানের মাধ্যমে অভিনয়ের সঙ্গে যুক্ত হন। মঞ্চের পাশাপাশি টেলিভিশন নাটকে অভিনয়কারী জনপ্রিয় এ অভিনেতা সমসাময়িক বিভিন্ন বিষয়ে লেখালেখি করতেন। দেশের শিল্প ও সংস্কৃতির উৎকর্ষ সাধনে তিনি আমৃত্যু একনিষ্ঠ অবদান রেখেছেন। এই কৃতি ব্যক্তিত্বের মৃত্যুতে দেশ ও জাতির জন্য অপূরণীয় ক্ষতি হয়ে গেল – যা সহজে পূরণ হবার নয়।

অনুরূপ এক বিবৃতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মো. শামসুল হক টুকু প্রয়াত আলী যাকেরের বিদেহী আত্নার মাগফেরাত কামনা এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102