ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চুরি হওয়া মূর্তি উদ্ধার করল পুলিশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০
  • ৪৩ বার পঠিত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কামারগ্রামের ‘শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউর নিত্য সেবা অঙ্গন’ মন্দির থেকে চুরি হওয়া রাধা মূর্তি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে থানা পুলিশ।আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কামারগ্রামের ভবেশ সাহার বাড়ির সংলগ্ন ডোবা পাড়ের ঝোঁপঝাড় থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

প্রসঙ্গত, গত ২৩ নভেম্বর গভীর রাতে ‘শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউর নিত্য সেবা অঙ্গন’ থেকে মন্দিরের তিনটি তালা ভেঙে ২০ কেজি ওজনের পিতলের রাধা-গোবিন্দ ও গোপালের বিগ্রহ মূর্তি চুরি করে নিয়ে যায়। এ সময় মূর্তির শরীরে থাকা রৌপ্যালঙ্কার ও মন্দিরের ক্যাশে থাকা নগদ ৮ হাজার টাকাও নিয়ে যায় চোরেরা।

মূর্তি উদ্ধারকারী বোয়ালমারী থানার উপ পুলিশ পরিদর্শক মো. ওহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কামার গ্রামের ভবেশ সাহার বাড়ির সংলগ্ন ডোবা পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় রাধা মূর্তিটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় মন্দিরের সেবায়েত সুজিত কুমার বিশ্বাস বাদী অজ্ঞাতনামা আসামি করে ২৪ নভেম্বর বোয়ালমারী থানায় একটি মামলা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ওসি মোহাম্মদ নুরুল আলম বলেন, চুরি যাওয়া একটি মূর্তি উদ্ধার করা হয়েছে। বাকি মূর্তি উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102