ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ছাত্রলীগ-যুবলীগের প্রতিহতের ডাকের মধ্যেই হাটহাজারীতে মামুনুল হক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০
  • ৪৩ বার পঠিত

ছাত্রলীগ-যুবলীগের প্রতিহতের ঘোষণার মধ্যেই চট্টগ্রামে এসে হাটহাজারীতে পৌঁছেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অপসারণের হুমকিদাতা মামুনুল হক।

আজ শুক্রবার বিকেলে হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী বিষয়টি মাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মাওলানা মামুনুল হক রাতেই চট্টগ্রামে এসে পৌঁছেছেন। বর্তমানে তিনি হাটহাজারীতে অবস্থান করেছেন। আজকে হাটহাজারীতে আল আমিন সংস্থা আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিলে বক্তব্য রাখবেন।

তবে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, মামুনুল হক সাহেব এসেছেন কি না আমাদের জানা নেই। এটি যারা তাকে হাটহাজারীতে আনছেন, তারা জানবেন। তবে হাটহাজারীর পরিস্থিতি এখন শান্ত আছে।

হাটহাজারী উপজেলার পার্বতী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আল আমিন সংস্থা নামে একটি সংগঠনের আয়োজনে তিন দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিনে শুক্রবার (২৭ নভেম্বর) প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে মামুনুল হকের। সন্ধ্যায় এশার নামাজের পর তার বক্তব্য রাখার কথা প্রচার করেছে সংস্থাটি।

বঙ্গবন্ধুর ভাস্কর্য অপসারণ ইস্যুতে ছাত্রলীগ-যুবলীগ প্রতিহতের ঘোষণা দেওয়ার পর গতকাল বৃহস্পতিবার রাত থেকে মামুনুল হকের চট্টগ্রামে আসা নিয়ে নানাধরনের গুঞ্জন তৈরি হয়। প্রশাসনের পক্ষ থেকেও মামুনুলের অবস্থান নিয়ে সুষ্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি। #কালেরকন্ঠ

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102