ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নকলার প্রবীণ শিক্ষক স্বপন কুমার বণিক আর নেই! বিভিন্ন মহলের শোক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০
  • ৪৮ বার পঠিত

শেরপুর প্রতিনিধি : শেরপুর জেলার নকলা উপজেলার পৌর শহরের বাসিন্দা ঐতিহ্যবাহী নকলা পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রবীণ শিক্ষক (গণিত) স্বপন কুমার বণিক বিএসসি মারা গেছেন। তাঁর মৃত্যুতে বিভিন্ন মহল শোক জানিয়েছেন। ২৭ নভেম্বর রাত সাড়ে ৮টার সময় উপজেলা মহাশ্মশানে তাঁর শেষ কৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, বার্ধক্য জনিত কারনে তিনি দীর্ঘ দিন যাবৎ অসুস্থতায় ভোগছিলেন। অবশেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে ৭৮ বছর বয়সে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান, উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক, উপজেলা যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম সুহেলসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তর প্রধান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক, বিভিন্ন স্তরের রাজনৈতিক ব্যক্তিবর্গ আলাদা আলাদাভাবে শোক প্রকাশ করেছেন। তাছাড়া মরহুমের আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন তাঁরা।

পড়ালেখা শেষ করে ১৯৬৬ সালে তরুণ বয়সে তিনি নকলা পাইলট উচ্চ বিদ্যালয়ে সম্মানী পেশা শিক্ষকতায় আত্মনিয়োগ করেন। ৬০ এর দশকে আইয়ুব খান ও মোনায়েম খা বিরোধী আন্দোলনে স্বপন কুমার বণিক স্যারের ভূমিকা ছিলো লক্ষণীয়। বেসরকারি শিক্ষক তথা এমপিও ভুক্ত শিক্ষক হিসেবে সরকারি বিধি অনুযায়ী বয়সসীমা শেষ হওয়ায় ২০১১ সালের ফেব্রুয়ারি মাসে তিনি বাধ্যতামূলক অবসরে যান।

সকলের শ্রদ্ধা ভাজন স্বপন কুমার বণিক স্যার স্বপন বিএসসি নামে সর্বজনের কাছে সুপরিচিত ছিলেন। তিনি গণিত বিষয়ের শিক্ষক হওয়া সত্বেও মাধ্যমিক শাখার সকল বিষয়ে বেশ পারদর্শী ছিলেন। স্বপন স্যার মাধ্যমিক শাখার যেকোন ক্লাসে ও যেকোন বিষয়ে পাঠদান করলে বুঝার উপায় ছিলোনা যে, তিনি আসলেই কোন বিষয়ের শিক্ষক। তিনি ছাত্র, শিক্ষক, অভিভাবকসহ উপজেলাবাসীর কাছে একজন প্রিয় শিক্ষক ও অনুকরণীয় ব্যক্তিত্ব ছিলেন। তাইতো তাকে জাদুকরী শিক্ষক হিসেবে সকলেই জানতেন। শিক্ষকতার পাশাপাশি একজন সচ্ছ রাজনৈতিক ব্যক্তি হিসেবেও তাঁর বেশ সুনাম ছিলো।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102