ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বঙ্গবন্ধু জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২০
  • ৪২ বার পঠিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের মধুমতি নদীতে বঙ্গবন্ধু ১৭তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা-২০২০ অনুষ্ঠিত।
শনিবার (২৮ নভেম্বর) বাংলাদেশ সুইমিং ফেডারেশনের উদ্যোগে, ম্যাক্স গ্রুপের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ নৌবাহিনীর সহযোগীতায় দিনব্যাপী এ প্রতিযোগিতা আয়োজন করা হয়। দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিভাবান সাঁতারুদের খুঁজে বের করা লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

জেলার শেখ মনি অডিটোরিয়ামে আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার, গোপালগঞ্জের জেলা প্রশাসক, শাহিদা সুলতানা, ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান, গোলাম মোহাম্মদ আলমগীর, গোপালগঞ্জের পুলিশ সুপার, মুহাম্মদ সাইদুর রহমান খান, পিপিএম (বার) এবং গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মাহবুব আলী খান। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক, এম বি সাইফ।

চূড়ান্ত প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চলের নির্বাচিত ১৪ জন সাঁতারু অংশগ্রহণ করে। এদের মধ্যে বিভিন্ন বয়সের ৭ জন পুরুষ সাঁতারু এবং ৭ জন মহিলা সাঁতারু রয়েছেন। চূড়ান্তভাবে নির্বাচিত ৭ জন পুরুষ সাঁতারু জেলার মধুমতি নদীর কংশুর থেকে হরিদাসপুর ব্রিজ পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অন্যদিকে, চূড়ান্তভাবে নির্বাচিত ৭ জন মহিলা সাঁতারু জেলার মধুমতি নদীর উলপুর ব্রীজ থেকে হরিদাসপুর ব্রীজ পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এসময় নদীর দুপাড়ে উৎসুক দর্শক প্রতিযোগিতাটি উপভোগ করেন। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে জাতীয় সুইমিং ফেডারেশনের কর্মকর্তা, বাংলাদেশ নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাগণ, জাতীয় পর্যায়ের বিপুল সংখ্যক সাঁতারু ও সাধারণ দর্শক উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102