ads
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজধানীর মালিবাগে গলায় ফাঁস দিয়ে কলেজছাত্রের আত্মহত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২০
  • ৩৮ বার পঠিত

রাজধানীর মালিবাগে একটি বাসায় গলায় ফাঁস দিয়ে আসিফ হোসেন (১৮) নামে এক কলেজছাত্র আত্মহত্যা করেছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ৩৮নং সিদ্ধেশ্বরীর বাসায় বাসা থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

রমনা থানার উপপরিদর্শক (এসআই) মো. বিল্লাল হোসেন জানান, খবর পেয়ে সকাল সাড়ে ৬টার দিকে তার বাসার নিচতলার রুমের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার করা হয়। গত রাতে যে কোনও সময় সে গলায় ফাঁস দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে সে এই ঘটনা ঘটিয়েছে, সে সম্পর্কে কিছু জানা যায়নি।

এদিকে আসিফের ফুপাতো ভাই শহিদুল ইসলাম জানান, তাদের বাড়ি মানিকগঞ্জ হরিরামপুর উপজেলার পূর্ব সাকুচিয়া গ্রামে। আসিফের বাবার নাম হায়াত আলী। আসিফ শান্তিনগরে হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটির উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র। এক ভাই দুই বোনের মধ্যে সে সবার ছোট।

তিনি জানান, রাতে খাবার খেয়ে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ে আসিফ। সকালে তার বাবা তাকে ডাকতে গেলে সে দরজা খুলে না। কোনো সাড়াশব্দও না পেয়ে পরে জানালার ফাঁকা দিয়ে দেখে সে গলায় ফাঁস দিয়ে ঝুলছে। পরে পুলিশে খবর দিলে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102