ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাঙামাটিতে হত্যা মামলায় দুই জনপ্রতিনিধি জেলহাজতে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২০
  • ৪৯ বার পঠিত

রাঙামাটিতে হত্যা মামলায় ইউপি চেয়ারম্যানসহ দুই জনপ্রতিনিধিকে জেলহাজতে প্রেরণ করেছেন আদালত। শনিবার (২৮ নভেম্বর) সকালে এই দুই জনপ্রতিনিধিকে রাঙামাটি আদালতে তোলা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেলাল হোসেন তাদের কারাগারে প্রেরণ করেন।

এর আগে শুক্রবার সন্ধ্যায় কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের চেয়ারম্যান খ্যাইসা অং মারমা (৫৫) এবং একই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য সিংথোয়াই মারমাকে (৫০) নিরাপত্তা বাহিনী গ্রেফতার করে রাজস্থলী থানা পুলিশের কাছে হস্তান্তর করে। মামলার পরবর্তী শুনানি ২৪ ডিসেম্বর ধার্য করা হয়।

প্রসঙ্গত, গত ২০ নভেম্বর রাঙামাটির রাজস্থলী উপজেলার বাসিন্দা তুইনুমং মারমাকে গুলি করে সশস্ত্র সন্ত্রাসীরা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর ২২ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ হত্যার ঘটনায় সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) নেতাকর্মীদের দায়ী করে ২৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে আসামি করে রাজস্থলী থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের মা ওয়াংচিংম্রা মারমা। এ মামলায় এই দুই জনপ্রতিনিধিকে গ্রেফতার করা হয়।

কোর্ট পরিদর্শক আনোয়ার হোসেন জানিয়েছেন, দুই জনপ্রতিনিধিকে সকালে আদালতে তোলা হলে আদালত তাদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102