গাজীপুরের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনাম এক বৃদ্ধের (৬৫) মৃত্যু হয়েছে। ২৮ নভেম্বর শনিবার সকালে ঢাকা-ভৈরব রেলওয়ের কালীগঞ্জ পৌরসভার বালীগাঁও ফকিরবাড়ি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে নরসিংদী রেলওয়ে পুলিশ।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শাহ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, রাতের কোনো এক সময় ভৈরবগামী কোনো একটি ট্রেনে কাটা পড়ে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার দেহ কয়েকটি টুকরো হয়ে গেছে।
নিহতের নাম-পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। নিহতের বয়স আনুমানিক ৬৫ বছর। মরদেহ উদ্ধার করে নরসিংদীর মর্গে পাঠানো হয়েছে।