ads
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে এগিয়ে গেল নিউজিল্যান্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২০
  • ৬৫ বার পঠিত

বৃষ্টি আইনে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-২০ তে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। প্রথমে ব্যাট করে ১৮০ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে পাঁচ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় ব্ল্যাক ক্যাপরা।

টস হেরে ব্যাট করতে নেমে আন্দ্রে ফ্লেচার ও ব্র্যান্ডন কিংয়ের ব্যাটে ভালো শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। ৩৪ রান করা ফ্লেচারকে দলীয় ৫৮ রানে আউট করে উদ্বোধনী জুটি ভাঙ্গেন লকি ফার্গুসন। এরপর ৫৮ থেকে ৫৯ রান তুলতেই ৫টি উইকেট হারায় সফরকারীরা। তাসের ঘরের মতো হঠাৎই ভেঙে পড়ে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। তবে ৩৭ বলে ৭৫ রানের মারকুটে ইনিংস খেলে দলকে উদ্ধার করেন কাইরন পোলার্ড। ১৬ ওভারে স্কোর বোর্ডে ক্যারিবিয়ানরা জমা করে ১৮০ রান।

বৃষ্টি আইনে নিউজিল্যান্ডের সামনে টার্গেট দাঁড়ায় ১৭৬। চার বল হাতে রেখেই এই রান টপকে যায় স্বাগতিকরা।

বাজে শুরুর পরও ডেভন কনওয়ে, জেমি নিশাম ও মিচেল স্যান্টনাররা দৃঢ়তা দেখান ব্যাট হাতে। ডেভন কনওয়ে করেন ২৯ বলে ৪১ রান। এ ছাড়া ২৪ বলে ৪৮ রানের ইনিংস খেলেন নিশাম। ২১ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন কিউই বোলার লকি ফার্গুসন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102