ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মনিরামপুরে মায়ের সঙ্গে অভিমান স্কুলছাত্রের আত্মহত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২০
  • ৩৮ বার পঠিত

যশোরের মনিরামপুরে মায়ের সঙ্গে অভিমান করে পরশ হোসেন (১২) নামে এক স্কুলছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ২৭ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় উপজেলার সরসকাঠি গ্রামে ঘটনাটি ঘটে।

পরশ উপজেলার পানিসারা গ্রামের ট্রাকচালক লিটন হোসেনের ছেলে। বাবা-মায়ের সঙ্গে সে মনিরামপুরের সরসকাঠি গ্রামে নানা হায়দার আলীর বাড়িতে থাকতো। সে ঝিকরগাছা বিএম হাইস্কুলে অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ ও স্থানীয়রা জানায়, স্কুলের নির্ধারিত অ্যাসাইনমেন্ট না লেখায় শুক্রবার সকালে মা পাপিয়া খাতুন পরশকে বকাঝকা করেন। এরপর দুপুরের খাবার সেরে নিজ ঘরে ঘুমাতে যায় সে। সন্ধ্যা হলেও বাইরে না বের হওয়ায় বাড়ির লোকজন দরজা খুলে দেখে, নানির শাড়ি সিলিং ফ্যানে পেঁচিয়ে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

আরও পড়ুন : বাবার সঙ্গে অভিমান করে স্কুল ছাত্রের আত্মহত্যা

মণিরামপুর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102