ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভাঙ্গুড়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২০
  • ৪৪ বার পঠিত

পাবনার ভাঙ্গুড়ায় অভিযান চালিয়ে ১শ পিস ইয়াবা ট্যাবলেটসহ হোসেন আলী (৩৮) নামে এক তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে পৌর সভার বাস স্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত হোসেন আলী উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নের নৌবাড়িয়া নতুন গ্রামের মৃত ইয়াছিন আলী সকাররের ছেলে।

পুলিশ জানায়, শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গুড়া থানার এএসআই সাজেদুর রহমান সাজু সঙ্গীয় ফোর্স নিয়ে পৌর সভার বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালান। এ সময় তার দেহ তল্লাশি করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ আনোয়ার হোসেন বলেন, গ্রেফতারকৃত হোসেন আলী শীর্ষ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। ইতিপূর্বে তার বিরুদ্ধে নয়টি মাদক মামলা রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102