ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হবিগঞ্জের সাথে সারাদেশের বাস চলাচল বন্ধ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ নভেম্বর, ২০২০
  • ৪১ বার পঠিত

মহাসড়কে অটোরিকশা ও অবৈধ যানবাহন বন্ধের দাবিতে হবিগঞ্জের সাথে সারাদেশের বাস চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহণ মালিক ও শ্রমিকরা।
আজ রবিবার (২৯শে নভেম্বর) সকাল থেকে জেলার সব সড়কে বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেশকিছু বাস দাঁড় করিয়ে রাখা হয়েছে। ফলে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

মোটর মালিক গ্রুপ জানায়, দীর্ঘদিন ধরে মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে প্রশাসন ও পুলিশের কাছে দাবি জানিয়ে আসছিল তারা। কিন্তু কোন কাজ না হওয়ায় বাধ্য হয়ে তাদের কর্মবিরতিতে যেতে হয়েছে।

জেলা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায় বলেন, এসব ছোট ছোট যানবাহন মহাসড়কে চলাচলের ফলে প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটছে। এতে অসংখ্য মানুষের প্রাণহানি ঘটছে। গড়ে প্রতিদিন অন্তত একজন মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছেন। তাই দুর্ঘটনা রোধে এসব গাড়ি মহাসড়কে এবং আঞ্চলিক সড়কে চলাচল অবশ্যই বন্ধ করা প্রয়োজন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102