ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সানডে নাইটের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি চেলসি-টটেনহ্যাম

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ নভেম্বর, ২০২০
  • ৫৯ বার পঠিত

সানডে নাইটের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে চেলসি ও টটেনহ্যাম হটস্পার। পয়েন্ট টেবিলে এগিয়ে যাওয়ার মিশনে দু’দলই চাইবে জয় তুলে নিতে। স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায়।

পয়েন্ট টেবিলে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। তারপরেই অবস্থান টটেনহ্যাম হটস্পারের। তাদের পয়েন্ট ২০। এরপরেই ১৮ পয়েন্ট নিয়ে চেলসি আছে টেবিলের তিন নম্বরে। তাই এ ম্যাচে যেই জিতবে তার সামনেই থাকছে টেবিলে এগিয়ে যাওয়ার সুযোগ। তাই কেউ কাউকে ছেড়ে কথা বলবে না। লিগে নিজেদের শেষ তিন ম্যাচেই জয় আছে চেলসির।

অন্যদিকে লিগের শেষ চার ম্যাচে টানা জয় তুলে নিয়েছে স্পাররা। তবে হেড টু হেডের লড়াইয়ে এগিয়ে ব্লুরাই। ম্যাচও হবে তাদের মাঠেই। তাই এ ম্যাচে হোসে মরিনহোর চেয়ে কিছুটা এগিয়ে রাখা যায় ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের দলকে।

চেলসি শিবিরে আছেন টেমি আব্রাহাম, টিমো ওয়েরনার, হাকিম জিয়াখদের মতো ফুটবলাররা। আর স্পারদের হয়ে হ্যারি কেইন, সন হিয়ন মিনরা যে কোনও সময় বদলে দিতে পারে ম্যাচের দৃশ্য।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102