ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শিশুপুত্রকে হত্যার দায়ে পিতার মৃত্যুদণ্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ নভেম্বর, ২০২০
  • ৩৮ বার পঠিত
জামালপুর

জামালপুর; জামালপুরে স্ত্রীর সাথে কথা কাটাকাটির জেরে শিশুপুত্রকে হত্যার দায়ে পিতাকে মৃত্যুদণ্ড আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। রবিবার দুপুরে জেলা ও দায়রা জজ মো: জুলফিকার আলী খাঁন এই রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নির্মল কান্তি ভদ্র জানান, ২০১১ সালের ২০শে মে বকশীগঞ্জ উপজেলার টুপকারচর গ্রামে স্ত্রী রোজিনা বেগমের সাথে মোবাইল ফোন কেনা নিয়ে স্বামী মোস্তফার কথা কাটাকাটি হয়। তর্কবিতর্কের এক পর্যায়ে স্ত্রীর প্রতি রাগান্বিত হয়ে মোস্তফা তার পাঁচ মাস বয়সী শিশুপুত্র আসিককে ঢেকির সাথে মাথায় আঘাত করলে কিছুক্ষণের মধ্যে মৃত্যু হয় আসিকের। পরে স্থানীয়রা মোস্তফাকে আটক করে পুলিশে খবর দিলে তাকে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়।

তদন্ত শেষে ১৪ জনের মধ্যে ৯ জন স্বাক্ষীর স্বাক্ষের ভিত্তিতে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো: জুলফিকার আলী খাঁন আসামী মোস্তফাকে মৃত্যুদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ডের আদেশ দেন। আসামী মোস্তফা পরবর্তীতে জামিন নিয়ে বর্তমানে পলাতক রয়েছে। মামলায় আসমীপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট নাজমুল হক ও অ্যাডভোকেট কামাল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102