ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পরের টাকায় বিলাসী জীবন ওদের!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ নভেম্বর, ২০২০
  • ৪২ বার পঠিত

নতুন কৌশলে প্রতারণা করে অভিভাবকদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। গ্রেফতার এড়াতে নিজের নিরাপত্তায় সিসিক্যামেরা ব্যবহার করতো প্রতারক। মোবাইল অপারেটরদের পুরনো সিরিজের নম্বরে কল দিয়ে ময়মনসিংহের ত্রিশাল থেকে টাকা হাতিয়ে নিতো চক্রটি।

সম্প্রতি চক্রের দুই সদস্য পুলিশের কাছে আটকের পর বেরিয়ে আসে এ তথ্য। এক প্রতারক জানায়, প্রথমে আমরা মধ্যবয়সী একজনকে কল দেই। কল রিসিভ করলেই বলি আপনার ছেলের একটি সমস্যা হয়েছে। সে আমার একটি মোবাইলে হাত থেকে ফেলে ভেঙে দিয়েছে। এখন এর ক্ষতিপূরণ দিতে হবে। এর পরে কণ্ঠ নকল করে আমি বলি আব্বা ওনাকে টাকা দিয়ে দেও। এরপর আমার কাছে টাকা চলে আসে।

একেবারে নতুন কৌশল। এভাবে মানুষের কাছ থেকে সহজে টাকা হাতিয়ে নিচ্ছে ময়মনসিংহের বিনয়ামিন। পদ্ধতি খুব অভিনব। মোবাইল ফোন অপারেটরদের পুরানো সিরিজের নম্বরগুলো কোনো বয়স্ক বা মধ্যবয়সীর এবং তাদের ছেলে আছে। এমন ধারণা থেকে ফোন দেয়া হয়। কেউ খপ্পরে পড়ে। কেউ আবার বুঝতে পেরে ফোন কেটে দেয়।

এমন প্রতারণার শিকার হয়ে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় মামলা করেন এক ভুক্তভোগী। তার ছেলেকে আটকে রাখার কথা বলে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে হাতিয়ে নেয়া হয় অর্থ।

এভাবে বহু অভিযোগ আসার পর বিনইয়ামিন ও তার এক সহযোগীকে ময়মনসিংহের ত্রিশাল থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। পুলিশ জানায়, বিনইয়ামিনের বিরুদ্ধে অস্ত্র মামলাসহ ৪ টি মামলা রয়েছে। গ্রেফতার এড়াতে সে বাড়ির চারপাশে সিসি ক্যামেরা ও ভেতরে গোপন ক্যামেরা বসিয়েছিলো।

ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার মীর মোদদাছছের হোসেন বলেন, যে প্রতারক চক্রকে আমরা গ্রেফতার করেছি। তারা পরের টাকায় বিলাসী জীবনযাপন করেন। তারা মানুষের সঙ্গে প্রতারণা করে নিজের ঘরের অসবাবপত্র ও কিনেছেন।

পুলিশ জানায়, ২০১৬ সাল থেকে প্রতারণা করে আসছিল বিনইয়ামিন। যার মাধ্যমে তিনি বিলাসী জীবনযাপন করতেন। ৩০ বছর বয়সী বিনইয়ামিন বিয়ে করেছেন ৯ টি। এ ছাড়া অসংখ্য পরকীয়া প্রেমের সঙ্গে জড়িত।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102