ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নাটোরের সিংড়ায় ছিনতাইকারীর মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ নভেম্বর, ২০২০
  • ৪০ বার পঠিত

নাটোরের সিংড়ায় ছিনতাই করে পালানোর সময় ছিনতাইকারীর মোটরসাইকেলের ধাক্কায় এক ৬৫ বছরের এক বৃদ্ধা নিহত হয়েছেন।

রোববার (২৯ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তারা জানান, জেলার সিংগা উপজেলার চামারী ইউনিয়নের সোনার মোড় এলাকায় এক বিকাশ কর্মীকে মারপিট করে ২ লাখ টাকা ছিনিয়ে নেয় মোটরসাইকেলে থাকা ছিনতাইকারীরা।

নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় হাজির মোড়ে ছিনতাইকারীদের মোটরসাইকেলের সাথে একটি অটো ভ্যানের ধাক্কায় জয়গন বেগম (৬৫) নামে এক বৃদ্ধার দুটি পা ভেঙে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে তাঁর মৃত্যু ঘটে। নিহত জয়গন মহিষমারী গ্রামের মৃত ওয়ারেসের স্ত্রী।

এদিকে ছিনতাইকারী মহিষমারী গ্রামের আব্দুর রশিদের ছেলে রানাকে (২৫) আটক করেছে পুলিশ।

সিংড়া থানার ওসি নূর-এ-আলম সিদ্দিকী জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং ঘটনায় জড়িত রানাকে গ্রেফতার করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102