জামালপুরে সোনালী ব্যাংক থেকে গ্রাহকের ৪ লাখ ৪০ হাজার ৩২৫ টাকা চুরির ঘটনা ঘটেছে। রোববার (২৯ নভেম্বর) দুপুর পৌনে ১টায় শহরের সোনালী ব্যাংকে প্রধান শাখায় সদর সাবরেজিষ্ট্রার অফিসের স্ট্যাম্প ভেন্ডার সুনু নাগের কর্মচারী সোহাগ দলিল রেজিস্ট্রির রাজস্ব জমা দেওয়ার সময় এ ঘটনা ঘটে।
সোহাগ জানিয়েছেন, দুপুর পৌনে ১ টায় সোনালী ব্যাংক প্রধান শাখায় সরকারি রাজস্ব জমা দেওয়ার জন্য ৪ লাখ ৪০ হাজার ৩২৫ টাকা ক্যাশ কাউন্টারে জমা দেওয়ার সময় পাশে থাকা এক লোক তার পকেট থেকে টাকা পড়েছে বলে জানায়। সে টাকা তুলতে গেলে তার পুরো টাকা নিয়ে লোকটি সটকে পড়ে।
এ ঘটনায় সদর থানার পুলিশ ব্যাংক পরিদর্শন করেছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম থান জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে সিসিটিভির ফুটেজ দেখেছি। ফুটেজ দেখে ব্যবস্থা নেওয়া হবে।