ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাবা-মায়ের পাশ থেকে ঘুমন্ত শিশুকে নিয়ে হত্যা, তিন আসামির যাবজ্জীবন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ নভেম্বর, ২০২০
  • ৩৮ বার পঠিত

বাগেরহাটে তিন মাসের শিশু অপহরণের পর হত্যার দায়ে তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। রোববার (২৯ নভেম্বর) দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ নূরে আলম এ রায় দেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ১১ মার্চ বাবা-মায়ের পাশ থেকে ঘুমন্ত অবস্থায় শিশু আব্দুল্লাহকে চুরি করে নেয় একটি চক্র। পরে মুঠোফোনে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনায় মোরেলগঞ্জ থানায় মামলা দায়েরের পর হৃদয় নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। তার দেয়া তথ্যের ভিত্তিতে ১৭ মার্চ বিশারীঘাট এলাকা থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় জড়িত আরো দুই আসামিকে গ্রেফতার করা হয়।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ (রোববার) আসামি হৃদয়, মহিউদ্দিন ও ফয়জুলকে আদালত যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। সেই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেয়া হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102