ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নকলা উপজেলা হাজি কল্যাণ সমিতির সভাপতি তাহির উদ্দিন আর নেই

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ নভেম্বর, ২০২০
  • ৪৪ বার পঠিত


শেরপুর;
শেরপুর জেলার নকলা উপজেলা হাজি কল্যাণ সমিতির সভাপতি আলহাজ মো. তাহির উদ্দিন আর নেই। ২৯ নভেম্বর রবিবার রাত সাড়ে ৯ টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন, ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহির উদ্দিন উপজেলার পাঠাকাটা ইউনিয়নের কৈয়াকুড়ি নামা পাড়া এলাকার মৃত ফাজিল শেখের ছেলে ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৭ বছর ১০ মাস ২৯ দিন। তিনি এক স্ত্রী, ৪ ছেলে, ২ মেয়ে ও নাতি-নাতনিসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের জানাযা নামাজ ৩০ নভেম্বর সোমবার দুপুর আড়াইটার (২:৩০ মিনিট) সময় মরহুমের নিজ বাড়ির আঙ্গীনায় অনুষ্ঠিত হবে। জানাযা নামাজ শেষে পারিবারিক গোরস্থানে তাঁর মরদেহ কবরস্ত করা হবে বলে নিহতের পরিবার সূত্রে জানা গেছে।

আলহাজ মো. তাহির উদ্দিনের মৃত্যুতে উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, সাবেক উপজেলা চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি একেএম মাহবুবুল আলম সোহাগ, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, কৃষকলীগের আহবায়ক আলমগীর আজাদ, পাঠাকাটা ইউপির চেয়ারম্যান মোহাম্মদ ফয়েজ মিল্লাত, উপজেলা হাজি কল্যাণ সমিতির সদস্যবৃন্দ ও নামা কৈয়াকুড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ বিভিন্ন মহলের অনেকে আলাদাভাবে শোক প্রকাশের পাশাপাশি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

তাহির উদ্দিন নামা কৈয়াকুড়ি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা কারসহ, এ বিদ্যালয় পরিচালনা পরিষদের (এসএমসি)’র আমৃত্যু সভাপতি এবং উপজেলা হাজি কল্যাণ সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি জীবদ্দশায় মসজিদ, মাদরাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনা পরিষদের গুরুদায়িত্ব পালন করে গেছেন। তাছাড়া সরকারি ও বেসরকারি বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডের সাথে তিনি সরাসরি জড়িত ছিলেন। তিনি ইসলাম ধর্মের একজন বিশিষ্ট আলোচক ছিলেন, তাই সকলেই তাকে তাহির মৌলভী হিসেবে চিনতেন। আলহাজ মো. তাহির উদ্দিনের মৃত্যুতে এলাকাবাসী একজন ন্যায়-নিষ্ঠাবান অভিভাবক হারালেন বলে অনেকে জানান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102