বান্দরবানের চিম্বুক পাহাড়ে ম্রো জাতি গোষ্ঠীর বসতি উচ্ছেদ করে পর্যটন ষ্পট ও পাঁচ তারা হোটেল নির্মাণের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।
আজ রবিবার সকালে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বের হয়ে সদরের মুক্তমঞ্চে গিয়ে বিক্ষোভ মিছিল শেষে বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরা সমাবেশ করেন।
এসময় বক্তারা বলেন, পাহাড়ে ‘খাস জমি’ বলতে কোন কিছুই নেই। পাহাড়ের সকল ভূমি ঐ এলাকার বাসিন্দাদের সামাজিক মালিকানায় প্রতিষ্ঠিত।
বক্তারা জেলা পরিষদ কর্তৃক সম্পাদিত তথাকথিত লিজ চুক্তি বাতিল, উন্নয়নের নামে পাহাড়িদের উচ্ছেদ বন্ধ করা, পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন কার্যকর করা ও পাহাড়ের তথাকথিত উন্নয়নের নামে যাই করা হোক না কেন তা ঐ এলাকার বাসিন্দাদের অবহিত করার দাবি জানান।