কক্সবাজার থেকে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। রবিবার রাতে কক্সবাজারের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আজ সোমবার (৩০শে নভেম্বর) সকালে চট্টগ্রামের চান্দগাঁওয়ে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
র্যাব আরো জানায়, গত ২৭শে নভেম্বর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সৌদিয়া পরিবহণের বাসে যাত্রীবেশে ডাকাতি করে ডাকাতরা। এসময় তারা দুই যাত্রীকে গুলি করে মালামাল লুট করে।
এ ঘটনায় সাত জনকে আসামি করে ভুক্তভোগী ব্যক্তি মামলা করলে তদন্তে নামে র্যাব। রবিবার ডাকাত সর্দার ইয়াহিয়াকে গ্রেপ্তারের করার পর তার দেয়া তথ্যের ভিত্তিতে বাকিদের গ্রেপ্তার করা হয়।
এসময় তাদের কাছ থেকে ডাকাতি করা ২০টি মোবাইল ফোন, স্বর্ণের দুল, বৈদেশিক মুদ্রা, একটি পিস্তল ও দেশি অস্ত্র উদ্ধার করা হয়।