ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ক্যাসিনোকাণ্ডঃ যুবলীগের সাবেক নেতা জাকিরের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ নভেম্বর, ২০২০
  • ৩৬ বার পঠিত

ইসমাইল হোসেন সম্রাটের ঘনিষ্ঠ সহযোগী যুবলীগের সাবেক নেতা জাকির হোসেনের বিরুদ্ধে প্রায় ৬ কোটি টাকার অবৈধ সম্পদে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক। সোমবার দুদকের প্রধান কার্যালয় থেকে এই চার্জশিট অনুমোদন দেওয়া হয়েছে।
চার্জশিটে তার বিরুদ্ধে ৫ কোটি ৮৫ লাখ টাকার অবৈধ সম্পদের তথ্য আনা হয়েছে। OOV শিগগিরই দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম মামলার চার্জশিট আদালতে দাখিল করবেন বলে জানা গেছে।

এর আগে জাকির হোসেনের নামে সাড়ে পাঁচ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে ২০১৯ সালের ১৩ই নভেম্বর দুদক মামলা করে। মামলার এজাহারে বলা হয়েছে, অনুসন্ধানের সময় বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট-বিএফআইইউ থেকে পাওয়া তথ্যমতে দেশের বিভিন্ন ব্যাংকে চলতি, সঞ্চয়ী ও এফডিআর হিসাবে ৪ কোটি ৬৪ লাখ ৮ হাজার টাকা জমা আছে।

২০১৮-১৯ কর বর্ষে তিনি তার আয়কর নথিতে ৮৪ লাখ ৯৫ হাজার টাকার সম্পদের তথ্য দিয়েছেন। কিন্তু দুদকের অনুসন্ধানে তার সর্বমোট ৫ কোটি ৪৯ লাখ ৩ হাজার টাকা অর্জনের সুনির্দিষ্ট কোনো উৎস পাওয়া যায়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102