ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নারায়ণগঞ্জে শিশু সোয়াইব হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ নভেম্বর, ২০২০
  • ৪৫ বার পঠিত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পাঁচ বছরের শিশু সোয়াইব হোসেন হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড ও একজনের ১০ বছর কারদণ্ড দিয়েছেন আদালত।
দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক চার আসামির উপস্থিতিতে এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, জসিম উদ্দিন, রাজু মিয়া ও ফজল হক এবং ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি হলেন নাছির উদ্দিন। এ মামলায় আরও চার আসামিকে খালাস দিয়েছেন আদালত।

চার আসামিকে খালাস দেয়ায় সোয়াইবের পরিবার রায়ে অসন্তোষ প্রকাশ করেছে এবং উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান।

২০১৩ সালের ২০শে ফেব্রুয়ারি শিশু সোয়াইব হোসেন নিখোঁজ হয়। ছয়দিন পর সোয়াইব হোসেনের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সোয়াইবের বাবা ১৩ জনকে আসামি করে মামলা করেন। আসামিদের গ্রেপ্তারের পর হত্যার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন তারা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102