ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অনলাইন অভিধানে বছরের সর্বাধিক আলোচিত শব্দ ‘প্যান্ডেমিক’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০
  • ৪৭ বার পঠিত

ইতিহাসের পাতায় কলেরা, প্লেগের কথা পড়লেও, তার ভয়াবহতা এত দিন অজানাই ছিল।করোনাভাইরাসের হাত ধরে তার সঙ্গে পরিচয় ঘটে গিয়েছে একুশ শতকের। করোনার প্রকোপে এখন পর্যন্ত প্রায় ১৫ লাখ মানুষ প্রাণ হারিয়েছেন গোটা বিশ্বে। ফলে এই মুহূর্তে বিশ্বের সর্বত্র অতিমারিই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। ইংরেজিতে প্যান্ডেমিক (Pandemic) বলা হয়। অনলাইন অভিধান dictionary.com এই প্যান্ডেমিক-কে বছরের সবচেয়ে বেশি আলোচিত শব্দ ঘোষণা করেছে।

এ বছর তাদের সাইটে প্যান্ডেমিক শব্দটির অর্থই সবচেয়ে বেশিবার খোঁজা হয়েছে বলে জানিয়েছে ওই সংস্থা। এর মধ্যে ১১ মার্চ শব্দটির খোঁজ ১৩, ৫০০ শতাংশ বৃদ্ধি পায়। শুধু ওই সাইটেই নয়, মেরিয়ম-ওয়েবস্টার অভিধানও ‘প্যান্ডেমিক’-কে বছরের সবচেয়ে বেশি আলোচিত শব্দ ঘোষণা করেছে।

গত বছরের শেষ দিকে চীনেই প্রথম করোনাভাইরাসের প্রকোপ দেখা দেয়। ধীরে ধীরে তা গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে। তার প্রভাবে এক লহমায় সাধারণ মানুষের জীবনযাত্রা পাল্টে যায়। এখন পর্যন্ত গোটা বিশ্বে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ছয় কোটির বেশি মানুষ। প্রতিষেধক আবিষ্কার নিয়ে তাবড় সংস্থাগুলো উঠে পড়ে লাগলেও, এখন পর্যন্ত করোনার প্রতিষেধক বাজারে আসেনি। বরং প্রতিনিয়ত লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে সংক্রমণ এবং মৃত্যু।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102