ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নওগাঁর মান্দায় বাসের ধাক্কায় এক পথচারী নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০
  • ৪০ বার পঠিত

নওগাঁর মান্দায় বাসের ধাক্কায় তছির উদ্দিন (৩৭) নামে এক পথচারী নিহত হয়েছেন। সোমবার বিকেল পৌণে ৫টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের দেলুয়াবাড়ি বাসস্ট্যান্ড এলাকার অদূরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তছির উদ্দিন উপজেলার কুসুম্বা ইউনিয়নের চককানু গ্রামের মৃত ছানু মন্ডলের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত তছির উদ্দিন পশ্চিম পাশ থেকে রাস্তা পার হয়ে পূর্ব পাশে যাচ্ছিলেন। এসময় নওগাঁ থেকে রাজশাহীগামী যাত্রীবাহী একটি বাস তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মান্দা থানার ওসি শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই স্বজনরা নিহতের লাশ বাড়ি নিয়ে গেছে। বাসটিকে আটক করা সম্ভব হয়নি। তবে শনাক্ত করার চেষ্টা চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102