ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাড়ি ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের চেষ্টা, সহপাঠীর বিরুদ্ধে মামলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০
  • ৩৯ বার পঠিত
ফরিদপুর

ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের বাসিন্দা ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের অনার্সপড়ুয়া ছাত্রীকে (২০) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে একই এলাকার এক যুবকের বিরুদ্ধে।

প্রতিবেশী চুন্নু শেখের ছেলে মো. রবিন শেখের (২০) বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে মধুখালী থানায় রোববার (২৯ নভেম্বর) রাতে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ওই ছাত্রী। অভিযুক্ত রবিন শেখ ওই ছাত্রীর সঙ্গে ফরিদপুর রাজেন্দ্র কলেজে একই সঙ্গে স্নাতক করছেন।

ওই কলেজছাত্রীর অভিযোগ সূত্রে জানা যায়, রোববার সকালে কম্পিউটার প্রশিক্ষণের জন্য বাড়ি থেকে কামারখালী বাজারের এস কে কম্পিউটারে আসেন ওই ছাত্রী। সেখান থেকে কম্পিউটার প্রশিক্ষণ শেষ করে বিকাশ থেকে টাকা তোলার জন্য যাওয়ার পথে রবিনের সঙ্গে দেখা হয়। তখন রবিন নিজ মোবাইল থেকে ওই ছাত্রীকে বিকাশের টাকা দেওয়ার কথা বলে ছাত্রীর নম্বর থেকে টাকা নিজ মোবাইলে নিয়ে নেয় এবং বাড়িতে গিয়ে টাকা দিয়ে দেওয়া হবে বলে জানায়।

রবিন বাড়িতে ফিরে ওই ছাত্রীকে মোবাইলে কল দিয়ে তার বাড়িতে টাকা নেওয়ার জন্য আসতে বলেন। দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিটের সময় ওই ছাত্রী তার বাড়িতে টাকা নিতে আসলে রবিন ঘরে যেতে বলে। এ সময় ওই ছাত্রী দরজায় দাঁড়িয়ে টাকা চাইলে রবিন ওই ছাত্রীকে টান দিয়ে তার খাটের ওপর ফেলে ধর্ষণের চেষ্টা করে।

এ সময় রবিনের বাবা-মা বাড়ি থাকলেও ওই ছাত্রীর চিৎকারে তাকে সাহায্য করতে এগিয়ে আসেননি বলেও অভিযোগপত্রে উল্লেখ করেন ওই ছাত্রী। এমন সময় মেয়ের সন্ধানে ওই বাড়িতে এসে মেয়েকে নাম ধরে ডাক দিলে রবিন ঘর থেকে বের হয়ে পালিয়ে যায়। এ ঘটনায় রাতেই মধুখালী থানায় মামলা দায়ের করা হয়।

এ বিষয়ে ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খুরশিদ আলম মাসুম বলেন, ঘটনাটি আমি শুনেছি। সত্য ঘটনা উদঘাটনের মাধ্যমে সুষ্ঠু বিচার দাবি করি।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ধর্ষণচেষ্টার ঘটনায় ওই ছাত্রী নিজে বাদী হয়ে মামলা দায়ের করেছেন। অভিযুক্ত ব্যক্তিকে আটকে অভিযান চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102