ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

৯৯৯ তে কল, পাহাড়ে পা ভাঙা পর্যটক উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০
  • ৩৬ বার পঠিত

৯৯৯ তে কল পেয়ে আহত পর্যটককে উদ্ধার করেছে সাজেক থানা পুলিশ। মঙ্গলবার (০১ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রোকসানা আক্তার (৩৮) নামে এক নারী ঢাকা থেকে স্বামী আব্দুল ওহাবসহ রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ‘সাজেক ভ্যালি’ বেড়াতে আসেন। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সাজেক ভ্যালি পরিদর্শন করে পাহাড়ের নিচে ঝর্ণা দেখার উদ্দেশে মঙ্গলবার সকালে স্বামীসহ রওনা দেন।

তবে প্রায় ২ হাজার ফুট নিচে নামার পর হঠাৎ হোঁচট খেয়ে পা ভেঙে যায় রোকসানার। এসময় সাহায্যের জন্য দিশেহারা হয়ে পড়ে সে। উপায়ন্তর না দেখে ৯৯৯ এ কল দেয় এ দম্পতি।

সকাল ৯টায় ৯৯৯ এর মাধ্যমে কল পেয়ে সাজেকে অবস্থিত লুইলুই পুলিশ ক্যাম্প প্রধান এসআই মুশফিকুর রহমান স্থানীয় জনগণের সহায়তা রোকসানা আক্তারকে উদ্ধার করতে নামেন। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে দশটায় রোকসানাকে উদ্ধার করে আনেন তারা। পরে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদরে পৌঁছানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন লুইলুই ক্যাম্প পুলিশ সদস্যরা।

দ্রুততার সহিতি এ সেবা পেয়ে বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

লুইলুই পুলিশ ক্যাম্প প্রধান এসআই মুশফিকুর রহমান জানান, ৯৯৯ নাম্বার থেকে কল পাওয়ার পরপরই আমরা আহত নারীকে উদ্ধারের চেষ্টা চালাই। স্থানীয়দের সহায়তায় প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে শেষ পর্যন্ত আমরা তাদের সাহায্য করতে পেরেছি। বর্তমানে আহত নারী সম্পূর্ণ সুস্থ আছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102