ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

র‍্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব এইডস দিবস পালিত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০
  • ৪২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে সারা বিশ্বের ঐক্য, এইডস প্রতিরোধে সবাই নিবো দায়িত্ব এ স্লোগানকে সামনে রেখে বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে।

জেলা সিভিল সার্জন অফিসের আয়োজনে সোমবার সকালে দিবসটি উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক, আসক্ত পুনর্বাসন সংস্থা-আপস ও লাইট হাউস কনসোর্টিয়ামের সহযোগিতায় জেলা সিভিল সার্জন অফিস হতে একটি র‍্যালী বের হয়ে সড়কের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়।

পরে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন, সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী, জেলা সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা চৌধুরী আব্দুল্লাহ আস সামস্, মোসা. শামশুন নাহার, মেডিকেল অফিসার রাকিবুল ইসলাম, ব্র্যাকের জেলা সমন্বয়কারী মমেনা খাতুন, লাইট হাউসের হিজরা সম্প্রদায়ের প্রতিনিধি ববিতা, স্বাস্থ্য সহকারী রাসেল সরদার।

আলোচনা সভায় বক্তারা বলেন, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে এইডসের হার অনেক কম। বর্তমানে দেশে.০১ শতাংশ জনগোষ্ঠী এইডসে আক্রান্ত রয়েছে। সরকারের নানামুখী পদক্ষেপে আক্রান্তের হার শূণ্য করা হবে।

তারা আরও বলেন, সারাবিশ্ব প্রতিদিন ৫ হাজার রোগী এইডসে সনাক্ত হয়, যাদের মধ্যে ৫’শ জন্যই কিশোর কিশোরী। তাই এবিষয়ে কমবয়সী ছেলেমেয়েদেরকে সচেতন করার কোন বিকল্প নেয়।- কপোত নবী।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102