ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রতিবন্ধী তরুণী অন্তঃসত্ত্বা, যুবক কারাগারে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০
  • ৪০ বার পঠিত

রাজশাহীতে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে ধর্ষণের শিকার এক বুদ্ধি-প্রতিবন্ধী তরুণী। সোমবার (৩০ নভেম্বর) এই অভিযোগে পবা থানায় মামলার পর আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রাতে গোদাগাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, মাস ছয়েক আগে রাজশাহীর পবা উপজেলার বাকসারা গ্রামের জিল্লুর রহমানের ছেলে নুরুজ্জামান (৪০) প্রতিবেশী বুদ্ধিপ্রতিবন্ধী ওই তরুণীকে ফুসলিয়ে বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। বর্তমানে ওই তরুণী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় বিষয়টি টের পায় তার পরিবারের সদস্যরা। পরে ওই তরুণীকে জিজ্ঞাসা করলে ঘটনা জানায় সে। সোমবার রাতে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নুরুজ্জামানকে আসামি করে পবা থানায় একটি মামলা দায়ের করেন।

এ ঘটনার উপযুক্ত বিচার দাবি করেছেন ভুক্তভোগীর পরিবার ও গ্রামবাসী। ধর্ষণের শিকার ওই তরুণীর বাবার দাবি, ‘তার প্রতিবন্ধী মেয়ের সঙ্গে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, তার ন্যায় বিচার চান।’

পবা থানার ওসি গোলাম মোস্তফা বলেন, ‘মামলা হওয়ার সঙ্গে সঙ্গে আমরা অপরাধীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। মঙ্গলবার দুপুরে ধর্ষণ মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আর ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102