ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভোলাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আদালতে হাজির হয়ে ক্ষমা চাইলেন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০
  • ৪৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে স্বশরীরে হাজির হয়ে ক্ষমা চেয়েছেন ভোলাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান রাব্বুল হোসেন।

মঙ্গলবার ভোলাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান রাব্বুল হোসেন আদালতে উপস্থিত হয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থণা করলে আদালত তাকে ক্ষমা করেন এবং ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য সতর্ক করে দেন।

আদালত সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গত ৪ অক্টোবর একটি মামলা দায়ের করা হয়। মামলা নং সি.আর ৭৪/২০২০ (ভোলাহাট)। মামলাটি আমলে নিয়ে ১৫ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দেয়ার জন্য ভোলাহাট উপজেলা চেয়ারম্যানকে নির্দেশ দেন আদালত।

আদালতের এই আদেশের পর তিন বার ধার্য তারিখ পার হলেও উপজেলা চেয়ারম্যান আদালতে প্রতিবেদন দাখিল করেননি কিংবা সময় প্রার্থণা করেননি।

এর ফলে বাদী পক্ষ উল্লেখিত সময়ে আদালতে হাজির হয়ে হয়রানির শিকার হয়েছেন মর্মে আদালতের কাছে প্রতীয়মান হয়। এ কারনে ২৯ নভেম্বর আদালত ভোলাহাট উপজেলা চেয়ারম্যানকে স্বশরীরে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেন।

এই আদেশের প্রেক্ষিতে মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে স্বশরীরে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চাইলে আদালতের বিজ্ঞ বিচারক ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এম এম হুমায়ুন কবীর আবেদন আমলে নিয়ে উপজেলা চেয়ারম্যানকে ক্ষমা করে দেন এবং ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকতে সতর্ক করে দেন। – কপোত নবী।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102