ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শেরপুরে বিভিন্ন মহলের শুভেচ্ছায় সিক্ত হলেন জেলা আ’লীগের সভাপতি হুইপ আতিক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০
  • ৩৭ বার পঠিত

শেরপুর প্রতিনিধি: মহান জাতীয় সংসদের মাননীয় হুইপ ও শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিককে জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত করেছেন জেলা-উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন মহল।

পহেলা ডিসেম্বর মঙ্গলবার জেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধার জন্ম দিন উপলক্ষে জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে তাঁর সাথে শুভেচ্ছা বিনিময় করা হয়।

এর অংশ হিসেবে জেলার নকলা উপজেলা থেকেও তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। নকলা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মো. বোরহান উদ্দিনের নেতৃত্বে জন্ম দিন উপলক্ষে হুইপের সাথে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় কালে উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, বাংলাদেশ শ্রমিক লীগ নকলা উপজেলা শাখার সভাপতি ও জেলা পরিষদের সদস্য রবিউল করিম মানিক, উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক অনিল কুমার রায়, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নূরে আলম সিদ্দিকী উৎপল, উপজেলা যুব লীগের সদস্য রঞ্জু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সৌরভ শাহরিয়া ও ছাত্রনেতা রাইসুল হাসান রাসেলসহ জেলা ও বিভিন্ন উপজেলা থেকে আগত আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102