ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এলপিএলে আফ্রিদি-রাসেলদের বেতন কত?

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০
  • ৫১ বার পঠিত

শ্রীলঙ্কায় ‍প্রথমবারের মত অনুষ্ঠিত হচ্ছে লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল)। পাকিস্তানের শহীদ আফ্রিদি, দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন ও ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেলদের মত বিদেশি ক্রিকেটারা খেলছেন এই লিগে। তবে এলপিএলে সর্বোচ্চ পারিশ্রমিকের তালিকায় কোনো বিদেশি ক্রিকেটার নেই।

এলপিএলের প্রথম আসরে সর্বোচ্চ পারিশ্রমিক ধরা হয়েছে ৬০ হাজার মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় ৫,০৪৬,১৭৭ টাকা। সর্বোচ্চ এই পারিশ্রমিক পাচ্ছেন মোট চারজন। তারা হলেন: থিসারা পেরেরা, দাসুন শানাকা, কুশল পেরেরা ও অ্যাঞ্জেলো ম্যাথিউস।

দ্বিতীয় ধাপের ৫০ হাজার মার্কিন ডলার পাচ্ছেন ৭ জন ক্রিকেটার। এই তালিকার ছয়জন ক্রিকেটারই বিদেশি। বাংলাদেশি মুদ্রায় ৪,২০৫,১৪৮ টাকা পারিশ্রমিক পাচ্ছেন শহীদ আফ্রিদি, আন্দ্রে রাসেল, ডেল স্টেইন, ইরফান পাঠান, লেন্ডল সিমন্স। এই তালিকায় আরও ছিল মোহাম্মদ হাফিজ কিন্তু তিনি পাকিস্তান দলের নিউজিল্যান্ড সফরের জন্য এলপিএল থেকে সরে দাঁড়িয়েছেন। একমাত্র দেশি ক্রিকেটার হিসাবে ৫০ হাজার মার্কিন ডলার পাচ্ছেন বানিন্দু হাসারাঙ্গা ডি সিলভা।

৪০ হাজার মার্কিন ডলার পারিশ্রমিক পাচ্ছেন আফগানিস্তানের হযরতউল্লাহ জাজাই। পাকিস্তানি পেসার মোহাম্মদ আমিরের পারিশ্রমিক ২৫ হাজার মার্কিন যা বাংলাদেশি টাকায় ২১ লাখের সামান্য কিছু বেশি। ২৫ হাজার মার্কিন ডলার পারিশ্রমিক আরও পাচ্ছেন পাকিস্তানের উসমান শিনওয়ারি, ইংল্যান্ডের সামিত প্যাটেল, ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লস। এছাড়া শ্রীলঙ্কার দীনেশ চান্দিমালও পাচ্ছেনও ২৫ হাজার মার্কিন ডলার।

জিম্বাবুয়ের ব্রেন্ডন টেলর, আয়ারল্যান্ডের পল স্টার্লিং, আফগানিস্তানের নাভিন উল হক, রহমতউল্লাহ গুরবাজ ও কায়েস আহমেদ, দক্ষিণ আফ্রিকার কাইল অ্যাবট পাচ্ছেন ১৫ হাজার মার্কিন ডলার।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102