ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যশোরের অভয়নগরে স্বামীর দেওয়া আগুনে দগ্ধ সেই গৃহবধূর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০
  • ৪৪ বার পঠিত

যশোরের অভয়নগরে স্বামীর দেওয়া আগুনে দগ্ধ হিরা বেগম (৩৩) নামে সেই গৃহবধূ মারা গেছেন। দীর্ঘ ৬ দিন মৃত্যুর সঙ্গে লড়া্ই করে বুধবার সকালে ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। হিরা বেগম উপজেলার চাকই মরিচা গ্রামের বিল্লাল সরদারের স্ত্রী।

নিহত হিরা বেগমের ভাই নয়ন সরদার মুঠোফোনে জানান, মঙ্গলবার রাতে আমার বোনের শারীরিক অবস্থার অবনতি ঘটলে খুলনা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটের ডাক্তাররা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেয়। বুধবার সকালে ঢাকায় নেওয়ার পথে মাওয়াঘাট পার হওয়ার পর আমার বোন মারা যায়।

নিহত হিরা বেগমের মা উপজেলার ভাটপাড়া গ্রামের মজিদা বেগম বলেন, বিল্লাল সরদার আমার মেয়েকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে। আমি বিল্লালের ফাঁসি দাবি করছি।

অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) মিলন কুমার মন্ডল কালের কণ্ঠকে বলেন, মঙ্গলবার রাতে বিল্লাল সরদারের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আসামি আটকে পুলিশি অভিযান অব্যাহত।

প্রসঙ্গত, গত ২৬ নভেম্বর সকালে উপজেলার চাকই মরিচা গ্রামে পারিবারিক কোন্দলে স্ত্রী হিরা বেগমের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায় স্বামী বিল্লাল সরদার। উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে খুলনা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। দীর্ঘ ৬ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় বুধবার সকালে ঢাকায় নেওয়ার পথে হিরা বেগমের মৃত্যু হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102