ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাবেক স্বামীর এসিডে ঝলসে গেল রিমার স্বপ্ন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০
  • ৪১ বার পঠিত

রাজধানীর আশুলিয়ায় এক নারীকে এসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে তার সাবেক স্বামীর বিরুদ্ধে। ওই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকালে আশুলিয়া থানার এসআই ইকবাল হোসেন জানান, বুধবার রাত ১০টার দিকে আশুলিয়ার জামগড়ায় এলাকায় এ ঘটনা ঘটে।

আহত আক্তার রিমাকে (১৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশুলিয়ার দি ড্রেস অ্যান্ড দি আইডিয়াস পোশাক কারখানায় চাকরি করতেন তিনি।

পুলিশ এ ঘটনায় আটক রিমার সাবেক স্বামী রঞ্জু মিয়ার বাড়ি জামালপুরের মেলান্দহ থানায়।

রিমার বাবা দুলাল শেখ বলেন, গত দুই বছর আগে রঞ্জু ও রিমার বিয়ে হয় আর তিন মাস আগে তাদের তালাক হয়ে যায়। পরে রিমা আশুলিয়ায় পোশাক কারখানায় চাকরি নেয়। এতে ক্ষিপ্ত হয়ে রিমাকে এসিড নিক্ষেপ করে রঞ্জু।

হাসপাতালে রিমার সঙ্গে থাকা তার ভাই জাহিদ জানান, রিমার চোখ, মুখ ও বুক পর্যন্ত এসিডে ঝলসে গেছে; তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে রিমার শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকরা এখনও বিস্তারিত কিছু জানাননি।

এ বিষয়ে এসআই বলেন, রিমা কর্মস্থল থেকে বাসায় ফিরছিলেন। পথে পূর্ব থেকে ওৎ পেতে থাকা রঞ্জু তাকে এসিড নিক্ষেপ করে পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয়রা তাকে ধরে ফেলে পুলিশে খবর দেয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102