ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

করোনায় মানিকগঞ্জে ১ জনের মৃত্যু, বৃদ্ধি পাচ্ছে আক্রান্তের সংখ্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০
  • ৪৩ বার পঠিত

মানিকগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। বুধবার সকালে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি থাকা বশির আহমেদ (৬৯) মারা গেছেন।

বশির আহমেদ সদর উপজেলার কাচারীপাড়া ঘোস্তা গ্রামের নাসির উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন কৃষক।

মানিকগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এ নিয়ে মার্চ থেকে এ পর্যন্ত জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২২ জনে। এছাড়া আক্রান্তের সংখ্যা এক হাজার ৬৪০ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন এক হাজার ৫৭৬ জন।

এদিকে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের সমন্বয়ক ডা. রাজিব বিশ্বাস জানান, হাসপাতালে করোনা পজিটিভ ও আইসোলেশন মিলে ১৯ জন রোগী ভর্তি আছেন।

ডা. লুৎফর রহমান জানান, করোনা আক্রান্ত হয়ে মৃত বশির আহমেদ ২২ নভেম্বর করোনা উপসর্গ নিয়ে ভর্তি হন। এরপর নমুনা ফলাফলে করোনা পজিটিভ আসে ২৮ নভেম্বর। তিনি মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি থাকা অবস্থায় বুধবার ভোর ৪টা ২০ মিনিটে মারা যান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102