ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অকালেই না ফেরার দেশে ঢাবি ছাত্র রাব্বী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০
  • ৪৪ বার পঠিত

ক্যান্সারের কাছে হার মানলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ফজলে রাব্বী। সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বোনম্যারো ক্যান্সারে আক্রান্ত ছিলেন।

জানা গেছে, ফজলে রাব্বী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (আইএলইটি) ফুটওয়্যার ইন্জিনিয়ারিং বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন। সর্বশেষ সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে ফজলে রাব্বীর ছোট ভাই মাহফুজ আহমেদ বলেন, আজ সকালে তিনি ইন্তেকাল করেন। তাদের গ্রামের বাড়ি নরসিংদী জেলার শিবপুর উপজেলায়।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘এ বিষয়ে কোনো তথ্য এখনও আমার কাছে আসেনি। খোঁজ নিয়ে দেখছি।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102