ময়মনসিংহের তারাকান্দায় মহিলাসহ ২ মাদক ব্যবসায়ীকে ২ বছর কারাদন্ড ও ১০০ টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের “খ” সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সূর এর নেতৃত্বে একটি টিম বৃহস্পতিবার সকাল ১১ টায় তারাকান্দা উপজেলার বালিখাঁ ইউনিয়নের পূর্ব পাগুলী (শিমুলিয়াপাড়া) গ্রামে ছহুরা খাতুন (৫৫) ও আবুল হাসিম (৫৩) এর বাড়িতে অভিযান চালায়। অভিযান চলাকালে ৫০০ গ্রাম গাঁজাসহ তাদের আটক করে। পরে আটককৃতদের তারাকান্দা উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জান্নাতুল ফেরদৌস এর কার্যালয়ে হাজির করা হয়। সেখানে ভ্রাম্যমান আদালত বসিয়ে আবুল হাসিমকে ২ বছর ও ছহুরা খাতুনকে ১ বছর কারাদন্ড ১০০ টাকা করে জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জান্নাতুল ফেরদৌস।