ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ডিএজি রুপার রিট খারিজ, সম্পদের হিসাব দিতে যেতে হবে দুদকে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০
  • ৩৫ বার পঠিত

সম্পদের তথ্য চেয়ে অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌস রুপাকে দেয়া নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। দুদকে নোটিশের জবাব দিতে যেতেই হচ্ছে রুপাকে।
বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ মইনুল ইসলাম ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্টের বেঞ্চ এই আদেশ দেন।

এর আগে, ৩রা নভেম্বর রুপাকে এক মাসের সময় দিয়েছিলো হাইকোর্ট। গেলো ১লা নভেম্বর ডিএজি রুপার সম্পদের হিসেব চেয়ে দেয়া নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়। গত ২৯শে অক্টোবর রুপার সম্পদের হিসেব চেয়ে নোটিশ দেয় দুদক। ওই নোটিশে ৪ নভেম্বর সকাল ১০টায় তাকে রেকর্ডপত্র/কাগজপত্রসহ দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়।

নোটিশে ডিএজি রুপার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও জাল জালিয়াতির মাধ্যমে ঘুষ গ্রহণপূর্বক জিকে শামীমসহ বিভিন্ন আসামীর সঙ্গে আতাত করে জামিন করিয়ে বিপুল অর্থ হাতিয়ে নেওয়াসহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ বিষয়ে তার বক্তব্য জানতে চাওয়া হয়। এ নোটিশ চ্যালেঞ্জ করে গত পহেলা নভেম্বর হাইকোর্টে রিট আবেদন দাখিল করেন ডিএজি রুপা। এ রিট আবেদনে হাইকোর্ট গত ৩ নভেম্বর এক আদেশে রুপাকে একমাস সময় দেন। এই সময় শেষ হয়েছে আজ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102