ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চাঁপাইনবাবগঞ্জে ১৫টি ওয়ার্ডে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের উদ্যোগ গ্রহণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০
  • ৩৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের ১৫টি ওয়ার্ডে দুস্থ, অসহায় ও গরীব গর্ভবতী মহিলা ও পুরুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান কর্মসূচীর বাৎসরিক গণশুনানি বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।

ইউরোপিয়ান ইউনিয়ন এর অর্থায়নে রিসোর্স ইন্টিগ্রেশন (রিক) এর সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা চিকিৎসা সেবা প্রদান করবেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র ও ফুলকুড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন, ১,২ ও ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোসা. মোসলেমা বেগম, সেবাদানকারী প্রতিষ্ঠান মেডিকেল সেন্টারের পরিচালক মো. সারোয়ার জাহান। এ ছাড়াও পৌরসভার বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জের রোজ মেডিক্যাল সেন্টারের পরিচালক সারোয়ার জাহান, দুস্থ, অসহায়, গরীব পুরুষ ও গর্ভবতী মহিলাদের চিকিৎসার ক্ষেত্রে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

মেয়র নজরুল ইসলাম ফ্রি চিকিৎসা প্রদানের জন্য রিক, রোজ মেডিকেল সেন্টার ও ল্যাব অয়ান মেডিকেল সেন্টারকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এ ফ্রি চিকিৎসা ক্যাম্প যেন আরও দীর্ঘ দিন চলে সে ব্যাপারে যথাযোগ্য ভূমিকা পালন করবেন বলেও জানিয়েছেন মেয়র।- কপোত নবী।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102