ads
বুধবার, ১৩ মে ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাস্তায় দাঁড়িয়ে থাকা বাসে ট্রাকের ধাক্কা, নিহত ৬

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০
  • ৩২ বার পঠিত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় যাত্রীবাহী বাসে ট্রাকের ধাক্কায় ৬ জন নিহত হয়েছেন। ৪ ডিসেম্বর, শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার কুরনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।

এদিকে গোড়াই হাইওয়ে থানার ওসি মোজাফ্ফর হোসেন ও পুলিশ সার্জেন্ট মো. রোবায়েত হোসেন জানান, ঘটনাস্থলে ৪ জন ও হাসপাতালে আরও দুইজনের মৃত্যু হয়েছে। কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও ৫ জন।

পুলিশ জানিয়েছে, রংপুর থেকে ছেড়ে আসা সেবা ক্লাসিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস মির্জাপুর উপজেলার কুরনি এলাকায় বিকল হয়ে পড়ে। পরে মেরামতের জন্য রাস্তার পাশে দাঁড় করানো হয় বাসটি। সকাল ৭টার দিকে ঢাকাগামী সবজিভর্তি এক ট্রাক বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। পরে হাসপাতালে নেয়া হলে আরও দুজনের মৃত্যু হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102