ads
বুধবার, ১৩ মে ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গৃহবধূকে হত্যার অভিযোগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০
  • ৩৭ বার পঠিত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের চর পুবাইলে তাসলিমা নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (৪ ডিসেম্বর) সকালে তড়িঘড়ি করে লাশ দাফনের চেষ্টা করে শ্বশুরবাড়ির লোকজন। স্বজনরা আসলেও তাদের লাশ দেখতে বাঁধা দেওয়া হয়।

পরে গোসল করাতে নিয়ে গলা ও শরীরে আঘাতের চিহ্ন দেখে সন্দেহ হয় স্বজনদের। বিষয়টি আঁচ করতে পেরে লাশ ফেলে পালিয়ে যায় স্বামী ও শ্বশুর। তবে শাশুড়িকে আটক করেছে পুলিশ।

দেড় বছরের শিশু চাঁদনি, বোঝে না বাবার নির্যাতনে মা চলে গেছে পরপারে। দুধের ফিডার নিয়ে খেলাধুলায় ব্যস্ত ছোট্ট শিশুটির কপালে আর জুটবে না মায়ের আদর।

স্ট্রোক করে গৃহবধূ তাসলিমার মৃত্যু হয়েছে; এমন প্রচার দিয়ে শুক্রবার সকালে তড়িঘড়ি করে লাশ দাফনের চেষ্টা করেন স্বামী সোহেল ও তার স্বজনরা। কবর খোঁড়ার কাজও শুরু হয়। কিন্তু লাশ দেখতে বাঁধা দিলে সন্দেহ হয় নিহতের স্বজনদের। পরে জোর করে নিহতের স্বজনরা লাশ দেখে গলাসহ শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন পান। যৌতুকের দুই লাখ টাকা এনে দেয়ার জন্য তাসলিমাকে স্বামী সোহেল প্রায়ই নির্যাতন করতেন বলে অভিযোগ স্বজনদের। নির্মম এ হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের।

তাসলিমাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য শাশুড়িকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ঈশ্বরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শেখ জহিরুল ইসলাম মুন্না।

এদিকে হত্যার বিষয়টি ধরা পড়ে গেলে পালিয়ে যায় নিহত গৃহবধূর স্বামী সোহেল ও শ্বশুর অলিম উদ্দিন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102