ads
বুধবার, ১৩ মে ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কিশোরগঞ্জের কটিয়াদীতে নৈশপ্রহরীকে কুপিয়ে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০
  • ৩৯ বার পঠিত

কিশোরগঞ্জের কটিয়াদীতে মাতু মিয়া (৬০) নামে মৎস্য খামারের নৈশপ্রহরীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলার চাঁন্দপুর ইউনিয়নের নিমুকপুড়ুরা এলাকায় রেললাইনের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মাতু মিয়া উপজেলার চাঁন্দপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, মাতু মিয়া চাঁন্দপুর ইউনিয়নের নিমুকপুড়ুরা গ্রামের সেলিম, আব্দুর রহমান, মজিবুর ও জসিমের যৌথ মৎস্য খামারে নৈশপ্রহরীর কাজ করতেন। বৃহস্পতিবার সন্ধ্যায় মাতু মিয়া মৎস্য খামারে পাহারা দিতে আসেন। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

শুক্রবার ভোরে মৎস্য খামারের কাছে রেললাইনের ধারে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

কটিয়াদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম জানান, দুর্বৃত্তরা মাতু মিয়াকে হত্যা করে রেললাইনের পাশে লাশ ফেলে যায় বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102