ads
বুধবার, ১৩ মে ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

লালমনিরহাটের কাকিনায় ট্রেনে কাটা পড়ে নিহত ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০
  • ৩৮ বার পঠিত

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় ট্রেনে কেটে এক মোটরসাইকেল চালক ও অপর এক মানসিক ভারসাম্যহীন অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (০৪ ডিসেম্বর) দুপুরে পৃথক ঘটনায় এ মৃত্যুর ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সকাল আনুমানিক ১০টার দিকে লালমনিরহাট থেকে বুড়িমাড়ীগামী একটি যাত্রীবাহী ট্রেনটি গেটম্যানবিহীন কাকীনা আউটার সিগন্যাল সংলগ্ন এলাকায় পৌঁছালে প্রথম দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেল চালক রহিদদুল ইসলাম (২৫) রেললাইন ক্রস করার সময় ইঞ্জিনের সামনে পড়েন। এতে খণ্ডিত হয় তার দেহ এবং তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

রহিদুল ইসলাম ইমরান কালীগঞ্জ উপজেলার দলগ্রাম এলাকার সাদেকুল ইসলামের ছেলে। তার লাশ উদ্ধার করে স্বজনরা বাড়িতে নিয়ে দাফন করেন।

এদিকে, যাত্রীবাহী ওই ট্রেনটি বুড়িমারী রেলওয়ে স্টেশন থেকে লালমনিরহাটে ফিরছিল। এ সময় কাকিনা রেলওয়ে স্টেশন সংলগ্ন দক্ষিণে শান্তিনগর এলাকায় কাটা পড়ে মৃত্যু হয় মানসিক ভারসাম্যহীন অজ্ঞাতপরিচয় আরও একজনের।

লালমনিরহাট রেলওয়ে জিআরপি থানা পুলিশ তার লাশ উদ্ধার করেছে। জিআরপি থানার ওসি জানান, তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102