ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্ত্রী-সন্তানসহ করোনায় আক্রান্ত কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কর্মকর্তা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০
  • ৪৪ বার পঠিত

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সেলিম (৪৬) করোনায় আক্রান্ত হয়েছেন। একইদিন করোনা পজিটিভ এসেছে ডা. সেলিমের স্ত্রী ডা. মাকসুদা সুলতানা সৌরভী (৪২) ও ছেলে মো. মাহিরের (৮)। বর্তমানে তারা তিনজন আইসোলেশনে রয়েছেন।

৪ ডিসেম্বর শুক্রবার সকালে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি ল্যাব থেকে আসা নমুনা পরীক্ষার ফলাফলে উনাদের করোনা পজিটিভ আসে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, করোনা উপসর্গ থাকায় বৃহস্পতিবার ডা. সেলিম, ডা. মাকসুদা ও মাহিরের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়। বিকেলে নমুনা পরীক্ষার জন্য নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পাঠানো হয়।

কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট মো. শাহ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, করোনায় আক্রান্ত স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম ও উনার ছেলে মাহির উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি কোয়ার্টারে ও ডা. মাকসুদা সুলতানা দাগনভূঞা নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন। উনাদের মধ্যে ডা. মাকসুদা সুলতানার সর্দি জ্বর থাকলেও বর্তমানে সবার শারীরিক অবস্থা ভালো রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102