ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সরাসরি বাংলাদেশের খেলা উপভোগ করলেন জাভি হার্নান্দেজ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০
  • ৪৭ বার পঠিত

বিশ্বকাপ প্রাক-বাছাইয়ের ম্যাচে কাতারের রাজধানী দোহায় আবদুল্লাহ বিন নাসের খলিফা স্টেডিয়ামে খেলতে নামে বাংলাদেশ-কাতার। আধিপত্য বিস্তার করে এই ম্যাচ ৫-০ গোলে জিতে নেয় স্বাগতিক কাতার।

করোনাকালে মাত্র ২ হাজার দর্শক স্টেডিয়ামে প্রবেশের অনুমতি পেয়েছিলেন। তবে সাধারণ দর্শক ছাড়াও ভিআইপি গ্যালারিতে দেখা যায় বাংলাদেশ-কাতারের ম্যাচ উপভোগ করতে এসেছিলেন বার্সার সাবেক অধিনায়ক জাভি হার্নান্দেজ।

ম্যাচ চলাকালীন টিভি ক্যামেরা বেশ কয়েকবারই গ্যালারির বিভিন্ন জায়গায় ঘুরে আসছিল। হঠাৎ, কিছুক্ষণের জন্য ভিআইপি গ্যালারিতে আটকে যায় টিভি ক্যামেরার চোখ। জাভি হার্নান্দেজের ওপর থমকে যায় ক্যামেরা। বার্সার সাবেক অধিনায়ক, মেসি, ইনিয়েস্তা, নেইমার, সুয়ারেজদের সতীর্থ, স্পেনের বিশ্বকাপজয়ী তারকা উপভোগ করেছেন বাংলাদেশ-কাতারের ম্যাচ।

২০১৫ সাল থেকে কাতারের সাথে নতুন করে সখ্যতা গড়েছেন জাভি। বার্সেলোনার জার্সি ছাড়ার পর ক্যারিয়ারের শেষ কয়েকটা বছর তিনি খেলেছেন কাতারের ক্লাব আল সা’দের হয়ে।

এরপর ২০১৯ সাল থেকে এই ক্লাবেরই কোচের দায়িত্ব পালন করছেন তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102