ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জয়পুরহাটে বিদেশি অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০
  • ৪৩ বার পঠিত

জয়পুরহাটে বিদেশি অস্ত্র ও গুলিসহ সেবা কুমার দাস (৩৫) নামের এক শীর্ষ সন্ত্রাসী ও তার সহযোগী রাব্বী হাসানকে (২৪) গ্রেপ্তার করেছে র‍্যাব-৫ এর সদস্যরা। আজ শনিবার (৫ ডিসেম্বর) ভোরে জয়পুরহাট শহরের শান্তিনগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

শীর্ষ সন্ত্রাসী সেবা কুমার দাস জয়পুরহাট শহরের সাহেবপাড়া মহল্লার স্বপন কুমার দাসের ছেলে ও তার সহযোগী বুলুপাড়া মহল্লার বেলাল হোসেনের ছেলে।

জয়পুরহাট র‍্যাব-৫ ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ জানান, গ্রেপ্তারকৃত সেবা কুমার দাস সন্ত্রাসী গ্রুপ কাঁদামাটির সক্রিয় সদস্য। সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটিত করার উদ্দেশ্যে তার সহযোগীদের নিয়ে শহরের শান্তিনগর এলাকায় অবস্থান করার সময় গোপন সংবাদ পেয়ে অভিযান চালানো হয়। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি, ম্যাগজিন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এছাড়াও ঘটনাস্থল থেকে মাদক সেবনের সরঞ্জামাদিও জব্দ করা হয়েছে। সেবা কুমার দাসের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ছিনতাইসহ প্রায় দশটি মামলা রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102